নতুন বিজ্ঞাপনে একসঙ্গে তারা

 
বিজ্ঞাপন ও চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। কয়েকদিন আগে উত্তম আকাশের পরিচালনায় আমি নেতা হব ও তারেক শিকদারের দাগ ছবির কাজ শেষ করেছেন।
 
মিম বলেন, প্রতিনিয়ত নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। তবে বেশিরভাগ পছন্দ হচ্ছে না। তাই হয়তো অনেক বেশি কাজ আমার করা হয়ে ওঠে না। কারণ আমি বুঝেশুনে ভালো কাজের সঙ্গে সবসময়ই থাকতে চেয়েছি।
 
তিনি বলেন, সম্প্রতি জেমস ডেভেলপমেন্টের একটি নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। নতুন এই বিজ্ঞাপনে আমার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ভাই। খুব শিগগিরই বিজ্ঞাপনের শুটিং শুরু হবে।
 
নতুন সিনেমা নিয়ে মিম বলেন, চমৎকার গল্পের ছবি দাগ ও আমি নেতা হব। ইতিমধ্যে শুটিং এর কাজ শেষ হয়েছে। আশা করি দর্শকরা নতুন কিছু দেখতে পারবেন এ দুই ছবিতে। সামনে আরো কিছু কাজের খবর দিতে চাই। সেগুলোতে থাকবে নতুন চমক।
 
ইত্তেফাক/আনিসুর