চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকার ঈদপুকুরিয়ায় সোমবার দুপুরে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছিলেন বলে জানা গেছে।
এরা হলেন- আবুল কালামের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং মেয়ে ফাহমিদা আক্তার পান্না (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে মতে, ২/৩দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আবুল কালামের মাটির ঘরের পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ কারণে ঘরের ভীত নড়বড়ে হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে।
ইত্তেফাক/আরকেজি