‘বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে’

 
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বাল্য বিয়ে প্রতিরোধে নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
আজ সোমবার জাতীয় সংসদের শপথ কক্ষে জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর যৌথ উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ আহ্বান জানান।
 
তিনি বলেন, দরিদ্রতা, অসচেতনতা, নিরাপত্তাহীনতা,ভূয়া জন্মসনদ ইত্যাদি কারণে বাল্যবিবাহ হচ্ছে। এসব কারণ দূর করতে হবে। 
 
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় আইপিইউ’র স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি বলেন, বাল্য বিয়ে বাংলাদেশের জন্য এক বিরাট সমস্যা।বাসস
 
ইত্তেফাক/কেকে