মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা

 
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য দেয়ায় মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানিকর মামলা দায়ের হয়েছে। 
 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 
 
এর আগে দৌলতপুর থানায় মানিকগঞ্জ-১ আসনে সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের ব্যক্তিগত সহকারী উপজেলার শ্যামপুর গ্রামের মেনহাজ উদ্দিনের ছেলে নিজাম হোসেন শুক্রবার রাতে একটি জিডি করেন।
 
ইত্তেফাক/আরকেজি