গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন পালিত

আওয়ামীলীগের কার্যনিবার্হী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র ৭৩ তম জন্মদিন পালিত হলো।

এ উপলক্ষে আজ রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড আঞ্চলিক অফিসের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের টরকী বাসষ্ট্যান্ড আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা ছলেমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও টরকী বন্দর বণিক সমিতির সভাপতি রাজু আহম্মেদ হারুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ ফরহাদ হোসেন মুন্সী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবার খাব ফুট লিমিটেডের মালিক, বিশিষ্ট শিল্পপতি মোঃ মোক্তার হোসেন সিকদার।

আলোচনা শেষে কেক কাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বার্থী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম।

ইত্তেফাক/নূহু