শেখ হাসিনা উন্নয়নের জোয়ার এনেছেন: এমপি মনির

 
যশোর-২ আসনের সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার জন্যই উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো দেশ।
 
যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৩ তারিখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে গতকাল সোমবার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, 'একাত্তরের পরাজিত শত্রুরা দেশে এখনও সক্রিয়। এই পরাজিত শত্রুরা নিজেদেরকে পুনর্গঠিত করছে। এই শত্রুদের ব্যাপারে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।' এ সময় তিনি ১৩ তারিখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিনিধি সভা সফল করার জন্য উপজেলার সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
 
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদের সদস্য মো. ইকবাল আহমেদ রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা ইলিয়াস মাহমুদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/জামান