লড়াইটা তাদেরও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে আজ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। যার মধ্যে ঢাকা ডায়নামাইটসের নেতৃত্বে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি বর্তমানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কও। অপরদিকে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সের। তাই লড়াইটা দেশের এই সেরা দুই ক্রিকেটারেরও।  
 
বিপিএলের গত চার আসরের টানা তিনবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আরেকবার জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। একইসঙ্গে পাঁচ আসরের মধ্যে চারবারই ফাইনালে খেলছেন অধিনায়ক মাশরাফি।
 
গত বছর মাশরাফির সাম্রাজ্যে হানা দেন সাকিব। ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয় বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে। এর আগে বিপিএলের প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক ছিলেন সাকিব। দ্বিতীয় আসরে তিনি খেলেছিলেন ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে। সেবার ঢাকার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় আসরে রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন সাকিব।
 
ইত্তেফাক/কেআই