দল নির্বাচনের ক্ষেত্রে রোটেশন নীতি গ্রহণ করতে যাচ্ছে নিউজিল্যান্ড। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিতায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরই দল থেকে বাদ পড়েছেন কেন উইলিয়ামসন ও টিম সাউদি।
দলটির নির্বাচক গেভিন লারসেন বলেছেন, ‘আমাদের সামনে লম্বা একটি গ্রীষ্ম মৌসুম অপেক্ষা করছে। সে কারণেই যে সকল খেলোয়াড়রা তিন ফরম্যাটেই খেলে থাকে তাদের দিকে বিশেষ নজড় দেয়াটা জরুরি। বিশেষ করে বিশ্বকাপের আগে আমাদের এই বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। এবারের সিরিজে টিম ও কেনকে বিশ্রাম দেয়া হচ্ছে। কিন্তু পুরো মৌসুম জুড়েই এভাবে অন্যান্যদেরও পর্যায়ক্রমে দলের বাইরে থাকতে হবে।’
আগামী ২০ ডিসম্বের থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে উইলিয়ামসন ও সাউদি অংশ নেবার পরে তাদের স্থানে পরের দুই ম্যাচের জন্য দলভূক্ত হবেন নিল ব্রুম ও মিচের সাঁটনার। উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিবেন টম ল্যাথাম। ইনজুরি আক্রান্ত মার্টিন গাপটিলের স্থানে ইনিংস ওপেন করবেন জর্জ ওয়ার্কার। সিরিজের বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক শুধুমাত্র প্রথম ওয়ানডের জন্য), টড এ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (অধিনায়ক দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), এ্যাডাম মিলনে, কোলিন মুনরো, হেনরি নিকোলস, টিম সাউদি
শুধু প্রথম ওয়ানডতে- রস টেইলর, জর্জ ওয়ার্কার, নিল ব্রুম
দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে-মিচেল সান্টনার (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে)।
ইত্তেফাক/কেআই