বিপিএল ফাইনালে গেইল-ম্যককালাম শোতে ঢাকার সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে রংপুর।
ম্যাচের শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে হারায় রংপুর। শেরে বাংলার মাঠে গেইল ঝরে উড়ে গেছে ঢাকার বোলাররা। মাত্র ৬৯ বলে গেইল ১৪৬ রান সংগ্রহ করেন। ছয় মেরেছেন ১৮ টি চার মেরেছেন ৫ টি। অন্যদিকে ম্যককালাম ৪৩ বলে ৫১ রান করেন। ম্যাককালাম ৪ টি চার ও ৩ টি ছয় মারেন। দুইজন ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তুলেন।
ঢাকার হয়ে সাকিব ১ টি উইকেট লাভ করেন।
ঢাকা ডায়নামাইট দল: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরেন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারাইন, জহুরুল ইসলাম (উইকেট রক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স দল: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রভি বোপারা, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, ইসুরু উরানা।
ইত্তেফাক/রেজা