গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোনা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে রাজিব মিয়া (২৪) মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তিনি গুরুদয়াল কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী নিহতের বড় ভাই মো. লিমন মিয়া জানান, বাড়ির আঙ্গিনায় কলাগাছের ডালা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রাজিব মিয়া গুরুতর আহত হন। গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/আরকেজি