মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে আজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী। এর আগে বেলা ১১টায় বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করবে দলটি।
কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর গতকাল মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন।
ইত্তেফাক/এমআর