সেলিমের ‘আয়না আদল’

 
দুই বছর  আগে দেশের খ্যাতনামা লেখক শাহাদাৎ হোসেন সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এ দুর্ঘটনার দুই বছর পর পুনরায় পাঠকদের নতুন করে উপন্যাস উপহার দেয়ার পরিকল্পনা করেন তিনি। পূর্ব পরিচিতি বন্ধুর ছোট ভাই সোহানের সহযোগিতায় তার প্রেমিকা সেজুতি শাহাদাৎ সাহেবকে নিয়ে উপন্যাস লিখতে শুরু করেন।
 
এরপর গল্পে নতুন মোড় নেয়। অন্ধ লেখক শাহাদাতের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে দিলারা জামান, ইসরাত চৈতী রায়, তানভীর মাসুদ,  নূর মোহাম্মদকে।
 
নূরুল আলম তৌফিকের রচনায় ‘আয়না আদল’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন প্রীতম দ্বীপ।
 
রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। দ্য সার্চ ইন্টারনেইমেন্টের পরিবেশনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মিছবহা উদ্দিন। খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর