প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর কেমন যেন পাল্টে গিয়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের পরিবেশ। একটা অদ্ভুত চাপ যেন রোহিত শর্মা-ভুবনেশ্বর কুমারদের শরীরী ভাষায় স্পষ্ট। আর এই চাপকে সঙ্গী করেই বুধবার মোহালিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে নামছে ভারত। দলে একটি পরিবর্তনও এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, দিনেশ কার্তিক, মণীশ পাণ্ডে, এমএস ধোনি, হার্দিক পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা ও যুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কা: ধানুসকা গুণতিলকা, উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমানে, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশন ডিকবেলা, আসেলা গুণরত্নে, থিসারা পেরেরা, সচিত পাথিরানা, সুরঙ্গ লকমল, আকিলা ধনঞ্জয় ও নুয়ান প্রদীপ।
ইত্তেফাক/কেআই