ভোলায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি

 
ভোলা সদর উপজেলায় আজ বুধবার মাদকের বিরুদ্ধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
এ সময় প্রধান অতিথি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ র‌্যালির উদ্দেশ্য হলো মাদকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করা। যারা মাদক সেবী ও বিক্রেতা তাদের স্বাভাবিক জীবনে ফিরে অসার আহবান জানিয়ে ডিআইজি বলেন, ইতোমধ্যে বিভাগের বিভিন্ন জেলায় বেশ কয়েকজন মাদক সেবী ও বিক্রেতা আত্মসমর্পণ করেছে। তাদের পুনর্বাসিতও করা হচ্ছে। তাই যারা এখনো মাদকের সাথে সম্পৃক্ত তাদের তথ্য পুলিশকে দেয়ার জন্য সবার কাছে আহবান জানান ডিআইজি।
 
এখানে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোক্তার হোসেন, সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, মীর মো. সাফিন মাহমুদ, শেখ সাব্বির হোসেন প্রমুখ। এছাড়া সাইকেল র‌্যালিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাকে/এমআর