কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় লিপি আক্তার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার উপজেলার ইছাপুর সিকদারপাড়ার সাইদুল হকের স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, লিপি আক্তার স্বামীর সাথে কালিহাতী থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে আসছিলেন। পথে ইছাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে লিপি আক্তার ছিটকে মহাসড়কে পড়ে যান। এসময় বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক তার স্বামী অল্পের জন্য প্রাণে বাঁচেন।
 
কালিহাতী থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
 
ইত্তেফাক/জামান