ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার পুরন্দপুর গ্রামের নেছার উদ্দিন খোকনের ছেলে শাহা নেওয়াজ শাওন (২১) যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। তিনি যশোর চুড়িপট্টিতে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলা শেষ করে তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেন।
বুধবার সকাল ১০টায় যশোর ক্যান্টেইনমেন্ট কলেজে ১ম জানাযা এবং মহেশপুর উপজেলার পুরন্দপুর তার নিজ গ্রামে বাদ জোহর ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/জামান