দেশে অকালে স্কুল থেকে ঝরে পরা মানিকের সংখ্যা কম নয়। সারাদেশে এ জাতীয় সব মানিকের শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই বানানো হয়েছে চলচ্চিত্র ‘পাঠশালা’, যার মূল শ্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ। পহেলা বৈশাখ উপলক্ষ্যে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে আগামী ১৪ এপ্রিল রাত ১০ টায়।