১০ কিলোমিটার দীর্ঘ বিজয় র‌্যালি

 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১০ কিলোমিটার দীর্ঘ সাইকেল বিজয় র‌্যালির আয়োজন করা হয়। আড়াইশ সাইকেল নিয়ে শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়। 
 
বুধবার সকালে পদ্মা তীরের দিঘিরপাড় বাজার থেকে এই র‌্যালি শুরু হয়। গতির প্রতীক সাইকেল চালিয়ে কিশোর দলটি টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে পৌঁছায়। 
 
সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান হয় দিঘিরপাড় বাজারে। উপজেলা পরিষদ মাঠের সমাপনী মঞ্চ অতিথিরা বক্তব্য সম্পন্ন করেন দুপুর ১টায়। মুক্তিযুদ্ধের গান আর এবং বিশেষ গেঞ্জি পরিধান করে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় রাস্তার দু’পাশের মানুষ শুভেচ্ছা জানায়।  
IMG0
এই দুটি অনুষ্ঠানে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. কাবিরুল ইসলাম খান, ওসি ইয়ারদৌস হাসান, রাজনীতিক কবির হালদার, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, কামারখারা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, দিঘিরপাড় এটি ইনস্টিটিউশিনের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাশেদ, পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি