তিনি যে অনেকের চেয়েও ফিট তা আবার বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। মোহালিতে চলছে ভারত–শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। খেলা শুরুর আগে টিম ইন্ডিয়া ওয়ার্ম আপ করছিল।
গোটা দল যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছে, তখনই ধোনি ও হার্দিক পাণ্ডিয়া ১০০ মিটার দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দৌড়ের শুরুতে ধোনি হালকা মেজাজে ছিলেন। কিন্তু পাণ্ডিয়া বলেন জোরে দৌড়াতে। এরপরই ধোনি জোরে ছুটতে শুরু করেন। হারিয়েও দেন পাণ্ডিয়াকে। মাহির ফিটনেস দেখে অবাক হয়ে গেছেন ক্রিকেট ভক্তরাও। কারণ হার্দিক ১২ বছরের ছোট মাহির চেয়ে। টুইটারে তো রীতিমতো ধোনিবন্দনা শুরু হয়ে গেছে।
একজন বলেছেন, ‘এই বয়সেও ধোনি হারিয়ে দিল পাণ্ডিয়াকে!’ অপর এক ভক্ত বলেছেন, ‘পাণ্ডিয়া ২৪। ধোনি ৩৬। ১০০ মিটার দৌড়ে জিতল ধোনি।’ এক ধোনি ভক্ত বলেছেন, ‘পাণ্ডিয়ার চেয়ে দ্রুততম ধোনি।’
ইত্তেফাক/ইউবি