বেনজেমা ও বেলকে নিয়ে ফের মাঠে নামার প্রত্যাশা রোনালদোর

 
রিয়াল মাদ্রিদে ‘বিবিসি’র (ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা এবং গ্যারেথ বেল) পুনর্মিলনের অপেক্ষায় ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকার দৃস্টি তাই করিম বেনজেমা ও গ্যারেথ বেলের মাঠে ফেরার দিকে। 
 
ইনজুরির কারণে বেনজেমা, বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমন্বয়ে গঠিত রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের তিন তারকার সম্মিলিত আক্রমণই এখন আর খুব একটা চোখে পড়ে না। তবে রোনালদোর প্রত্যাশা তারা অবিলম্বে একত্রিত হবেন। 
 
বি ইন স্পোর্টসকে এই পুর্তগাল সুপার স্টার বলেন, ‘আমি চাই দলটি পুর্নতা লাভ করুক। শুধু করিম ও গ্যাজ (গ্যারেথ) নয়। দলে এখন কোন ইনজুরি নেই। এটি একটি ভাল দিক। এর ফলে আমাদের একীভুত হবার সুযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে দলটি হবে অসাধারণ। বিবিসি যদি ফের একত্রে মাঠে নামে তাহলে সেটি হবে দারুণ একটি ব্যাপার।’বাসস
 
ইত্তেফাক/ইউবি