চলতি বছর দেশে চাল উৎপাদন কমবে

 
চলতি বছর দেশে বন্যার কারণে চালের উৎপাদন কমবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি বলেছে, ২০১৬ সালে বাংলাদেশে যেখানে ৩ কোটি ৪৭ লাখ টন চাল উৎপাদিত হয়েছিল সেখানে ২০১৭ সালে তা ৩ কোটি ৪১ লাখ টনে নেমে আসবে।
 
এ হিসেবে দেশে এবছর চালের উৎপাদন আগের বছরের তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ কমবে।
 
তবে এফএও মনে করছে আগামী বছর এই ক্ষতি পুষিয়ে যাবে। এফএও বলছে গত বছর সারা বিশ্বে ৫০ কোটি ১৮ লাখ টন চাল উৎপাদিত হলেও এবছর তা ৫০ কোটি ৮ লাখে নেমে আসতে পারে। উল্লেখ্য, চীন, ভারত ও ইন্দোনেশিয়ার পরে বিশ্বে বাংলাদেশ এখন চতুর্থ সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ।
 
ইত্তেফাক/আনিসুর