জবি শিক্ষক সমিতি নির্বাচনে এ কে এম মনিরুজ্জামান সভাপতি আব্দুল বাকী সম্পাদক

 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে ড. এ কে এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আব্দুল বাকী নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিকালে নির্বাচনের ফল ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৮-এর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ। নির্বাচনে ৬২৪ জন ভোটারের মধ্যে ৪৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
 
সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. আবদুস সামাদ নির্বাচিত হয়েছেন।
 
এছাড়াও সদস্য পদে- অধ্যাপক ড. শামীমা বেগম, অধ্যাপক ড. লীমা হক, অধ্যাপক ড. হোসনে আরা বেগম, প্রভাষক শিল্পী রানী সাহা, প্রভাষক বিদ্যুৎ কুমার বালো, সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার, অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, প্রভাষক মোঃ ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/আনিসুর