অতিথিদের হাতে বিরাট-অানুশকা রিসেপশন পার্টির কার্ড

বিরাট কোহলি ও অনুশকা শর্মা বিয়ে সম্পন্ন এটা পুরানো কথা। এখনো আলোচনা তাদের বিয়ের রিসেপশন নিয়ে। ওই অনুষ্ঠানে কে থাকেছন, কারা বাদ পড়ছেন সে নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।
IMG0
জানাগেছে, দিল্লি ও মুম্বইতে ভিন্ন দুটি রিসেপশন পার্টি দেবেন নবদম্পতি। ২১ তারিখ দিল্লিতে নিমন্ত্রিতদের তালিকায় থাকবেন আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবরা আর ২৬ তারিখ মুম্বাইয়ের পার্টিতে অতিথি হবে বলিউড ও ক্রিকেট দুনিয়া।
 
এরই মধ্যে বলিউডে বাসিন্দাদের হাতে হাতে পৌঁছে গিয়েছে মুম্বইয়ের পার্টির নিমন্ত্রণপত্র।  বুধবার বিরুশ্কার রিসেপশনের কার্ড পেয়ে সেটি টুইটারে শেয়ার করেছেন প্রখ্যাত নির্মাতা মহেশ ভাট।
IMG1
মুম্বাই পার্টির নিমন্ত্রনপত্র দেখে মনে হচ্ছে, তা বিয়ের মণ্ডপে অনুশকার পোশাক থেকে ধার নিয়ে গড়ে উঠেছে। কার্ডের মধ্যেই জায়গা করে নিয়েছে ছোট্ট একটি ইনডোর প্ল্যান্ট।
 
দিল্লিতে রিসেপশন কার্ডের রং যেন বিরাটের বিয়ের পোশাকের রঙে, হাতির দাঁত আর রুপোর শেডে।
 
ইত্তেফাক/ রেজা