মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিক্রির দায়ে আলী হোসেন (৪৫) নামে ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যুবায়ের এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আলী হোসেন উপজেলার গোবিন্দল এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে আলী হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দল এলাকার নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে সিংগাইর উপজেলা ইউএনও মো. যুবায়ের ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলী হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ইত্তেফাক/জামান