কোটালীপাড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রদল নেতা কারাগারে

 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন নিজামীকে (২৫) গ্রেফতার করে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি।
 
গতকাল বুধবার উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ সাদ্দাম হোসেন নিজামীকে গ্রেফতার করে। তিনি উপজেলার আলীঠাপাড়া গ্রামের হাবিবুর রহমান নিজামীর ছেলে।
 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, কোটালীপাড়া অটোরিকশা ও মাহিন্দ্র পরিবহন মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন নিজামীর বিরুদ্ধে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক গ্রেফতারকৃতকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি আরো জানান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন নিজামীর বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ কয়েকটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান