রাজধানীতে জলবায়ু বিষয়ক কর্মশালা ১৭ ডিসেম্বর

 
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বঙ্গোপসাগর এলাকার স্থানীয় জনসাধারণের সক্ষমতা বিষয়ক চতুর্থ আঞ্চলিক কর্মশালা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর রাজধানীর গুলশানের স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিলুফার বানু এই তথ্য জানান। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মশালায় অর্থনীতি, পরিবেশ, জীবনমানের উপর জলবায়ু পরিবর্তন ও প্রভাব বিষয়ে ৮টি বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ভারত, নেপাল ও শ্রীলংকা থেকে বিশেষজ্ঞরা অংশ নেবেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মশালার চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ নেগোসিয়েশন টিমের কো-অর্ডিনেটর অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল ও ভাইস চেয়ারম্যান ড. রেজাউল করীম, কনসার্ন ওয়াল্ডওয়াইডের কো-অর্ডিনেটর আসিফ ইমরান খান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি