ঠাকুরগাঁওয়ে টিকিট কেনাবেচা নিয়ে হামলায় আহত ৫, আটক ২

 
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুরে টিকিট কেনাবেচাকে কেন্দ্র করে স্টেশন কর্তৃপক্ষের হামলায় অন্তত ৫জন জর্জ কোর্টের কর্মকর্তা, কর্মচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার রেহানুল রহমান ও কুলী সর্দার আলী হোসেনকে আটক করেছে পুলিশ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
পুলিশ জানায়, দুপুরে জেলা জজের নাজির বিল্লাল হোসেন ঢাকায় যাওয়ার জন্য ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে টিকিট কাটতে যান। এনিয়ে সহকারী স্টেশন মাস্টার ও কুলিদের সাথে তার বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে বিল্লালের আরো ৪/৫জন সহকর্মী স্টেশনে যান। এসময় রেল কর্তৃপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে ৫জন জর্জ কোর্টের কর্মকর্তা, কর্মচারী আহত হন বলে অভিযোগ ওঠে।
 
এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, দ্রুত ঘটনাটি নিরসনের চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি