ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার । 
 
এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত  এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই হাজার ২৭৫টি আসনের বিপরীত ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৭৩৭ জন।   
 
পরীক্ষার কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণিত বিভাগ ও কার্জন হল, আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd-ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
 
ইত্তেফাক/ইউবি