চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ একজন একনিষ্ঠ জনসেবককে হারালো। প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি অমর হয়ে থাকবেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে মহিউদ্দীন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
ইত্তেফাক/এএম।