বিষ দিয়ে বিধবার পুকুরের মাছ নিধন

 
ঢাকার ধামরাই উপজেলার আমছিমুর এলাকার এক বিধবার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা সমস্ত মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই বিধবা সর্বস্বান্ত হয়ে পড়েছে।
 
ওই বিধবা নুরুন্নাহার দাবি করেছেন, তার পুকুরের পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে এবং পূর্ব শত্রুতার জের ধরেই এ কাজ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার প্রেক্ষিতে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
 
মাছগুলো মেরে ফেলায় ভুক্তভোগীর পরিবারটি দিশেহারা হয়েছে পড়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছে।
 
শুক্রবার ধামরাই থানার এসআই কামরুজ্জামান জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
ইত্তেফাক/জামান