জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার। আজ শুক্রবার যশোরের কেশবপুরে ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান। ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ‘মুক্তিযোদ্ধা কমপেক্স ভবনটি’ নির্মাণ করছে এলজিইডি। কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামি প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব পালনে মুক্তিযোদ্ধাদেরই এগিয়ে আসতে হবে। কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে না পারে সে জন্য সকলকে সচেতন থাকারও আহবান জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের গড়ভাংগা গ্রামে গণসংযোগ করেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, পাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআই