এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে জেপি’র শোক

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং মু্ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় জেপি নেতৃদ্বয় বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কেবল চট্টগ্রামেরই নন তাঁর প্রভাব ছিল সারা বাংলাদেশের রাজনীতিতে। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক কর্মবীর ও রাজনৈতিক ব্যক্তিকে হারাল।  জেপি’র নেতৃদ্বয় মরুহুমের রুহের মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/এমআই