মুন্সীগঞ্জে বিজয় উৎসব

 
মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জের চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসব। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটের কেন্দ্রীয় শহীদ মিনারের মোমবাতি প্রজ্বলন, শনিবার প্রত্যুষে শহীদদের নাম খচিত স্মৃতি স্তম্ভ শ্রদ্ধাঞ্জলিসহ গভীর রাত অবধি নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে জেলা শহর মুন্সীগঞ্জ। শুধু শহর কেন জেলা প্রতিটি এলাকায় ছিল বিজয়ের উৎসবের নানা আয়োজন। জেলার নানা আয়োজনে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন।
 
৩১ বার তোপধ্বনির পরপরই শহরের পুরনো কাছারী শহীদদের নাম খচিত স্মৃতি স্তম্ভ ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, মুক্তিযোদ্ধা সংসেদর সাবেক জেলা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র ফয়সাল বিপ্লব ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠন ও নানা প্রতিষ্ঠান। এর পরই মুন্সীগঞ্জ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, নানা লোকজ ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
 
দুপুরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান