জাতীয় স্মৃতিসৌধে জাবিসাসের শ্রদ্ধাঞ্জলি

 
বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
 
শনিবার সকাল ৮টায় জাবিসাসের সাধারণ সম্পাদক শরিফুল কবির শামীমের নেতৃত্বে সমিতির সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন নিলয়, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান