টি-১০ লিগের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটে হারানোর পর শুক্রবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামে সাকিবদের দল কেরালা কিংস। এ ম্যাচে পাঞ্জাবিদের কাছে ৮ উইকেটে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে তারা।
শুক্রবার রাতে কেরালা কিংস প্রথমে ব্যাট করতে নেমে ১১৪ রান সংগ্রহ করে। সাকিব আল হাসান ব্যাট করতে নেমে ৬ বলে ১ চারে ৭ রান করেন।
১১৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি শোয়েব মালিকের পাঞ্জাবি লিজেন্ডসকে। অধিনায়ক শোয়েব মালিকের ২৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় করা অপরাজিত ৬০ রানের ঝড়ো ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। উমর আকমল ১৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন। কালোর্স ব্রেথওয়েট করেন অপরাজিত ১০ রান। সাকিব আল হাসান ১ ওভার বল করে ১৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
ইত্তেফাক/ইউবি