কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৭/৩ এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় প্রসাধনীসহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওইসব প্রসাধনী জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা চালকসহ চোরাকারবারি পালিয়ে যায়। পরে জব্দকৃত ভারতীয় প্রসাধনীর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৩৭ হাজার ৪৪০ টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নূর-ই- আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/জামান