যথাযোগ্য মর্যাদার সাথে নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
এ উপলক্ষে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন, দোকানাপাট ও বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাতটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস কর্তৃক নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও শিশু কিশোরদের সমাবেশে সালাম গ্রহণ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম। ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস । সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মোতালিব পাঠান সভাপতিত্ব করেন। সন্ত্রাসও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সকল মসজিদে মোনাজাত এবং অন্যান্য উপশনালয়ে প্রার্থনা, বিকেল স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া নরসিংদী জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ইত্তেফাক/এএম।