মহান বিজয় দিবস উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার মমিন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের দুর্লভ চিত্র প্রদর্শনী। মমিন আর্টের আয়োজনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হাবিব।
সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, আয়োজক মমিন আর্ট গ্যালারির স্বত্ত্বাধিকারী আ. মমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আ. মান্নান মুন্নাফ, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার আ. বাতেন, ডেপুটি কমান্ডার আ. লতিফ সেলিম, আলহাজ্ব আতাউর রহমান, অ্যাড. আ. আজিজ, মঞ্জুর রহমান, আ. মোতালিব প্রমুখ। পরিচালনা করেন শেখ মো. সালাহ উদ্দিন ফিরোজ। আজ রবিবার এ প্রদর্শনী শেষ হবে। সবার জন্য উন্মুক্ত এই চিত্র প্রদর্শনী।
ইত্তেফাক/এমআই