আশুলিয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে কুপিয়ে হত্যা

 
সাভার উপজেলার আশুলিয়ায় যৌতুকের দাবিতে পোশাক শ্রমিক এক গৃহবধুকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী সিদ্দিক হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি জামগড়ার কুলণ্ডাবাগ এলাকার ফজল মিয়ার ছেলে। 
 
আজ শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকার একটি ভাড়া বাড়ির কক্ষ থেকে ওই গৃহবধুর  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
নিহত ওই গৃহবধুর নাম মর্জিনা বেগম। তিনি নওগাঁ জেলার ধামরহাট থানার গোরাট গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। মর্জিনা আশুলিয়ার জিরাবো এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। 
 
অন্যদিকে শনিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকার লাল পাহাড়ের একটি জঙ্গল থেকে অজ্ঞাত তরুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, নিহত পোশাক শ্রমিক মর্জিনাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী সিদ্দিক হোসেনের বিরুদ্ধে। এছাড়া অজ্ঞাত ওই তরুনকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি গুম করার জন্য জঙ্গলে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে