মিরপুর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লারেব ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক দৈনিক ইত্তেফাক’র সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল বারী, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসান-উল-হক খাঁন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস, ফুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলী, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, সহ-সভাপতি কাঞ্চন কুমার, যুগ্ম-সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক সোহেল রানা, সদস্য ফিরোজ আহমেদ, আহসান হাবীব উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

ইত্তেফাক/নূহু