তাদের ‘ঢাকামুখী ট্রেন’

 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, গায়ক বেলাল খানের সুরে এবার কণ্ঠ দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমান। ‘ঢাকামুখী ট্রেন’ শিরোনামের গানটিতে গত শুক্রবার গানটিতে কণ্ঠ দেন মিনার।
 
‘এমনই, এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে, না বুঝিয়ে বাকি লেনদেন, আমাকে পেছনে ফেলে রেখে চলে গেলো ঢাকামুখী ট্রেন’- এমনই কথার গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ।
 
মিনার বলেন, গানটির কথা ও সুর বেশ ভালো লেগেছে। আমি আমার গায়কীতে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।
 
বেলাল খান বলেন, মিনার এর মধ্যে বেশ কিছু ভালো গান উপহার দিয়েছেন শ্রোতাদের। আমার কম্পোজিশনে প্রথমবারের একটা গানে কণ্ঠ দিলেন মিনার। গানটি নিয়ে অনেক আশাবাদী আমি।
 
‘ঢাকামুখী ট্রেন’ গানটি ৩১ ডিসেম্বর সাউন্ডটেকের ব্যনারে প্রকাশিত হবে বলেও জানালেন এই গায়ক, ‍সুরকার।
 
ইত্তেফাক/আনিসুর