নাটোরে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ বৃদ্ধ দম্পতির মৃত্যু!

 
লালপুর উপজেলার কদিমচিলান ধোলা গ্রামে এক বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন— নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধোলা গ্রামের আব্দুস সোবহান (৭৪) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৬৫)।
 
নিহতের দুই ছেলে নওশাদ আলম ও আবু তালেব জানান, শনিবার রাতের খাবার খেয়ে বাবা-মা ঘুমিয়ে পড়েন। রাতে পেট ও বুকে ব্যথা বোধ করলে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই দু’জনের মৃত্যু হয়।
 
সকাল ১০টার দিকে পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বাসস।
 
ইত্তেফাক/এএম।