ছায়েদুল হকের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 
পাঁচবারের সংসদ সদস্য মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
IMG0
সংসদ ভবন প্রাঙ্গণে এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতাদের নিয়ে ছায়েদুল হকের প্রতি শ্রদ্ধা জানান।
 
বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আরেক দফা জানাজা শেষে ছায়েদুল হককে দাফন করা হবে। তিনি শনিবার সকালে ঢাকার বিএসএমএমইউতে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
 
ইত্তেফাক/এএম।