সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

 
সাতক্ষীরা শহর থেকে ট্রাক যোগে ফেনসিডিলসহ পাচারকালে দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকে অভিযান চালিয়ে সাড়ে ৫‘শ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। শনিবার রাত ৯ টার দিকে শহরের জজ কোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে ট্রাক চালক বাবর আলী ও দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের মোকছেদ আলীর ছেলে হেলপার আল আমিন।  
 
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক আলী আহমেদ হাশেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জজ কোর্টের সামনের সড়কে কালিগঞ্জ থেকে আসা একটি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়। এ সময় ট্রাকটি তল্লাশি করে বস্তা ভর্তি সাড়ে ৫‘শ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ট্রাকটির চালক ও হেলপারকে। 
 
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে