৭১ বছর পর দেশের মাটিতে অ্যাশেজ সিরিজে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। চলতি পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক স্টিভেন স্মিথের ২৩৯ ও মিচেল মার্শের ১৮১ রানের সুবাদে ৯ উইকেটে ৬৬২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অসিরা। ফলে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
দেশের মাটিতে সর্বশেষ ১৯৪৬ সালে অ্যাশেজ সিরিজে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে দলীয় সর্বোচ্চ ৬৫৯ রান সংগ্রহ করিয়েছিলো অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর অ্যাশেজের আর কোন ইনিংসে ৬শ’ বা তার বেশি দলীয় সংগ্রহ পেলো অসিরা। আর অ্যাশেজের ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
পার্থ টেস্টে ৯ উইকেটে ৬৬২ রান দেশের মাটিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ অস্ট্রেলিয়ার। বাসস।
ইত্তেফাক/ রেজা