দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভা মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে আগামী সোমবার নির্বাচনী এলাকার ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে ১৭ এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ব্যাংকগুলো বন্ধ থাকবে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি প্রজ্ঞপনপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মেয়র পদে নির্বাচন বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।