ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার সকালে উপজেলা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় রিজিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রিজিয়া বেগম উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা শামচুল হুদা মানিক মোল্যার স্ত্রী বলে জানা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে