‘ল্যাপটপ ফর অল’ ক্যাম্পেইন বাস্তবায়নে এটুআই ও সিঙ্গারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‘ল্যাপটপ-ফর-অল’ ক্যাম্পেইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর ডিরেক্টর ( সেলস) মকবুলে হুদা চৌধুরী নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
 
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়েরএসএসএফ ব্রিফিং রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
সমঝোতা স্মারক এর আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের ‘ল্যাপটপ ফর অল’ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী শিক্ষক, শিক্ষার্থী এবং জনসাধারণের জন্য বিভিন্ন মেয়াদের সুদহীন কিস্তিতে ল্যাপটপ ক্রয়ের সুযোগ দিচ্ছে। যেহেতু সিঙ্গার এবং এটুআই একসাথে কাজ করবে সেহেতু এই ক্যাম্পেইনের আওতায় শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ল্যাপটপ, কম্পিউটার ক্রয় আরোসহজলভ্য হবে এবং গুণগত শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং আইসিটি এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে।
IMG0
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( ট্রেইনিং এ্যান্ড ডেভেলপমেন্ট) কে এম কাউসার আলী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনাওউন্নয়ন) মোঃ মিজানুরর হমান, টি কিউ আই-২ প্রজেক্টের প্রকল্প পরিচালক রায়হানা তসলিম, নায়েমে পরিচালক ( ট্রেনিং) ড. এ.এফ.এম. সফিকুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( ট্রেনিং) ড. আবদুল মালেক,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( ট্রেনিং) আবদুর রউফ চৌধুরী, এটু আই প্রোগ্রামের ই-লার্নিং স্পেশালিস্ট প্রফেসর ফারুক আহমেদ, পলিসি স্পেশালিস্ট (এডুকেশনাল ইনোভেশন) আফজাল হোসেন সারওয়ার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর ডিরেক্টর (মার্কেটিং) ভাজিরা তেন্নাকুন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/রেজা