মিলনের হত্যাকারীদের ছাড় দেয়া হবে না : এমপি মনির

 
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির বলেছেন, ঝিকরগাছার ছাত্রলীগ কর্মী মিলন হত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। রবিবার দুপুরে ঝিকরগাছার কাটাখালে ছাত্রলীগকর্মী মিলনের নামাজে জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, মিলন ছিল একজন নির্ভীক ছাত্রলীগের সৈনিক। সে সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু  তার এ সকল কার্যকলাপ কিছু মানুষের পছন্দ হয়নি। তাই তাকে অকালে জীবন দিতে হলো।   
 
তিনি বলেন, ‘আমরা আর কোনো মিলনের লাশ চাই না। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’ এ সময় মিলন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদান করেন এই সংসদ সদস্য।
 
এর আগে মিলনের লাশ নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন মনিরুল ইসলাম। মিছিলে আরো উপস্থিত ছিলেন- ঝিকরগাছার পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, নাভারণ ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, যুবলীগ নেতা ইলিয়াছ মাহমুদ, লোটাস জোহা প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি