রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁনকে (৫০) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম গ্রামের আমান আলী খাঁনের ছেলে।
ডিবি পুলিশের এসআই নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার বিকালে পাংশা পৌরশহরের সত্যজিৎ পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, একটি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত লিয়াকত আলী খানের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে